33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, এই নির্বাচন সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ। তিনি মনে করেন, এবারের নির্বাচন দেশে ও বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হবে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে (ক্র্যাব নাইট) এ কথা বলেন ডিএমপি কমিশনার। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ সাজ্জাত আলী বলেন, ‘জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন। পুলিশের বিভিন্ন স্থাপনার ক্ষতি হয়। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবল ভেঙে গেছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ।’

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘ক্রাইম রিপোর্টার এবং পুলিশের কাজ একই ধরনের। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যত দূর সম্ভব, আমি আপনাদের পাশে থাকব।’
বিআরএসটি/এসএস

Related posts

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

News Desk

যুদ্ধের ইতি টানতে চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

News Desk

দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি

News Desk

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় বিষয়ে যা জানা গেল

brs@admin

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

News Desk
Translate »