26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদপ্রবাসশিরোনাম

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসিতদের গ্রহণ করেন এবং বিদায় জানান। রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
বিআরএসটি/এসএস

Related posts

সংঘাতে থমথমে সিরিয়া, নিহত বেড়ে ২০৩

News Desk

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

News Desk

বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত

News Desk

নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

News Desk

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাউদ্দিন আহমেদ

News Desk

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ

brs@admin
Translate »