32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন তারা। এতে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 
জানা গেছে, শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং বোর্ড অব ট্রাস্টিজ পরিবর্তনের মতো দাবিতে শহরের হাজারি রোড দিয়ে পদযাত্রা শেষে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র দেন তিনি। 
প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই। 
বিআরএসটি/এসএস

Related posts

এগারো জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

brs@admin

লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত

News Desk

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Durjoy Das

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

News Desk

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় জামাতের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি 

News Desk

মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ

News Desk
Translate »