33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

তুলা আমদানিতে বাংলাদেশের পথেই হাঁটছে ভারত!

গত ১৮ আগস্ট তুলা আমদানিতে ১১ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত সরকার। যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কে ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হলো টেক্সটাইল। এই খাতে ক্ষতির প্রভাব কিছুটা কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে এ সিদ্ধান্ত।

বাংলাদেশের দেখাদেখি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের আরোপিত চড়া শুল্কের প্রভাব কমাতে সাহায্যের পাশাপাশি দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনায় বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে নয়াদিল্লি।

এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা কমাতেও সহায়ক হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র ভারতের দ্বিতীয় বৃহত্তম তুলা রপ্তানিকারক দেশ এবং একটি বাণিজ্য চুক্তির আলোচনায় তারা ভারতীয় বাজারে আরও প্রবেশাধিকারের জন্য চাপ দিয়ে আসছে।
বিআরএসটি/এসএস

Related posts

সুন্দরবন থেকে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক।

Durjoy Das

কুকুরের কান্নায় রক্ষা পেল ৬৭ জনের প্রাণ!

brs@admin

বাংলাদেশের প্রশংসা জাপানি এমপিদের

News Desk

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

brs@admin

ছেলেকে গ্রেফতার করায় আতঙ্কিত বাবার মৃত্যু

News Desk

‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’

brs@admin
Translate »