26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

গণশুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জনসমক্ষে চড়!

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে বুধবার (২০ আগস্ট) সকালে তার বাসভবনে একটি গণশুনানির সময় এক ব্যক্তি চড় মেরেছেন। এ ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস-এর সূত্র অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় মুখ্যমন্ত্রীর সিভিল লাইনের বাসভবনে গণশুনানি চলাকালীন ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি তার হাতে কাগজ তুলে দেওয়ার ছলে তাকে চড় মারেন। তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা তাকে হেফাজতে নেন।
দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের পরিচয় এবং হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। পুলিশ জানার চেষ্টা করছে যে এই ঘটনা ব্যক্তিগত ক্ষোভের ফল নাকি কোনো ষড়যন্ত্রের অংশ। হামলার পর বিজেপি নেতা এবং দিল্লি পুলিশের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন।
উল্লেখ্য, সম্প্রতি জনসাধারণের অভিযোগ শোনার জন্য রেখা গুপ্তা তার ‘মুখ্যমন্ত্রী জনসেবা সদন’ ক্যাম্প অফিসটি খুলেছেন। সেখানেই এই হামলার ঘটনাটি ঘটেছে।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাবি ও হাইকোর্ট এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার

brs@admin

সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

News Desk

কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গ্রেফতার

News Desk

তিস্তার পানি বিপদসীমার ওপরে

News Desk

ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন পোপ চতুর্দশ লিও

News Desk

বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ, যুগান্তরের সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ

News Desk
Translate »