32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জুলাই সনদের ৩টি দফা নিয়ে বিএনপির আপত্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও ২,৩,৪ দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনের দুইবছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই।

তিনি বলেন, জুলাই সনদে উত্থাপিত ৮৪ দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলোর সুরাহা কীভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কীভাবে, সেটা এখন জরুরি। এ সব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি।
বিআরএসটি/এসএস

Related posts

লালমোহনে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ! আহত-৩০

News Desk

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো একই পরিবারের চারজনের

News Desk

যৌথ বাহিনীর অভিযানে কোপা মাসুদ গ্রেপ্তার

News Desk

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ

News Desk

বাংলাদেশী নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান

News Desk

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

News Desk
Translate »