BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর ১১ নম্বর মেট্রোস্টেশনের পাশে একটি গার্মেন্টস এক্সেসরিজের অফিস থেকে ইমরান হোসেন আফজাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান ওই অফিসে ম্যানেজার হিসেবে কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, শনিবার (১৬ আগস্ট) রাত থেকেই নিখোঁজ ছিলেন ইমরান। রোববার রাতে এক আত্মীয় তাদের ফোন দিয়ে মিরপুর-১১ মেট্রোস্টেশনের কাছে যেতে বলেন। এ সময় তিনি জানান, ইমরানের মরদেহ পাওয়া গেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, ইমরান যে অফিসে চাকরি করতেই সেই অফিসের মালিকের ছেলে ইমরানকে হত্যা করেছে।
পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে মালিকের ছেলেকে হেফাজতে নেয়া হয়েছে। নিহত ইমরানের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায়।
বিআরএসটি/এসএস

Related posts

অবৈধ জ্বালানি মজুতের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

News Desk

বাংলাদেশের উন্নয়নে জার্মানির সহযোগিতার প্রতিশ্রুতি

News Desk

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না : ইসি

News Desk

পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

brs@admin

বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

rahman himel

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

News Desk