26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিকেলে জরুরি সভা ডেকেছে ছাত্রদল

দেশের তিনটি জেলা ও একটি মহানগর শাখার সুপার ফাইভের নেতা এবং শাখাগুলোর দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
গতকাল শনিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ জরুরি সভা আহ্বান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ আগস্ট (রোববার) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর ইউনিটের সুপার ফাইভ এবং এই চার জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’: আসিফ মাহমুদ

brs@admin

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

News Desk

নির্বাচনকালীন সরকারে থাকছি না: উপদেষ্টা আসিফ

News Desk

নুরের ওপর হামলা: জামায়াত সেক্রেটারির নিন্দা

News Desk

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

News Desk
Translate »