29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

রাজধানীতে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা ৩টার সময় নিকুঞ্জ-২ এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

রাশিয়া-চীনের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন

News Desk

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রীকে নাসার অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk

অভিনেতা জাফর ইকবালের জন্মদিন আজ

News Desk

লাহোরের মাটিতে পা রাখল টাইগারদের প্রথম বহর

brs@admin

স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত : জামায়াত আমির

brs@admin

যুদ্ধবিরতি ইস্যুতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় ট্রাম্পের দূত উইটকফের

brs@admin
Translate »