26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩০ জন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে ধ্বংসস্তূপ ও কারখানার ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি ঘটেছে একটি গানপাউডার ও গোলাবারুদ কারখানায়। উল্লেখযোগ্য যে, ২০২১ সালে একই কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছিল।

রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বলেছেন, তারা ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

রিয়াজানের গভর্নর পাওয়েল মালকভ টেলিগ্রামে বলেছেন, ‘বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’

রাশিয়ায় প্রায়ই এই ধরনের বিভিন্ন কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা

News Desk

বিশ্ব ইজতেমা হবে নির্বাচনের পর

News Desk

শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

News Desk

৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

অনেক বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প?

brs@admin

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

brs@admin
Translate »