31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

এএসপি আরিফুজ্জামান বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুজ্জামান। তিনি রংপুর মহানগরে সহকারী উপ-কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। সংযুক্ত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ ময়মনসিংহে।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরিফুজ্জামান গত বছরের ১৪ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ও ৩(গ) অনুসারে তাকে ‘অসদাচরণ ও পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ১৪ অক্টোবর থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
বিআরএসটি/এসএস

Related posts

আগামী বছর থেকে সৌদি যেতে লাগবে ফিটনেস সার্টিফিকেট

News Desk

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

News Desk

২ দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

News Desk

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল

News Desk

করোনায় আরও ১০ জন আক্রান্ত

brs@admin

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা বাবুলের স্মরণে দোয়া

News Desk
Translate »