27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সাদাপাথর লুটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ থেকে পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী রিটটি দায়ের করেছেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে ঘটনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি সিলেট, ইউএনও কোম্পানিগঞ্জসহ ১০ জনকে এতে বিবাদী করা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা সোনাখ্যাত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধে লুটপাট চলছে এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় পাথর লুটের ঘটনায় তোলপাড় শুরু হয়। পরে এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুদকের একটি টিমও সেখানে অভিযান চালায়।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানা গেছে, ধলাই নদীর তীরবর্তী ‘সাদাপাথর’ এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন অভিযান জোরদার করেছে। এরই মধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

News Desk

বারাক ওবামা প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিচার দাবি তুলসী গ্যাবার্ডের

News Desk

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

brs@admin

মিরপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk

নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ হতে হবে: সিইসি

News Desk

লাহোরের মাটিতে পা রাখল টাইগারদের প্রথম বহর

brs@admin
Translate »