BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদবিনোদনশিরোনাম

ফের গ্রেফতার টিকটকার প্রিন্স মামুন

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে আবারও গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত বছরের জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এরপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।

প্রিন্স মামুনের উত্থান মূলত সামাজিক মাধ্যম ‘টিকটক’ ও ‘লাইকি’র সুবাদে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন। সেখান থেকেই তার পরিচিতি।
বিআরএসটি/এসএস

Related posts

আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট

brs@admin

আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খসড়া প্রস্তাব পেশ করবে ইরান

News Desk

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

brs@admin

স্থলপথে রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোলে আটকে ৩৬ ট্রাক গার্মেন্টস পণ্য

brs@admin

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২,৭৬১ ও ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি

News Desk
Translate »