BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

সাবেক প্রধান বিচারপতি খায়রুলের ফাঁসি দাবি আইনজীবীদের

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এ মিছিল বের হয়।

এর আগে সোমবার (১১ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে উত্তেজনা দেখা দেয়। হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে শুনানিকালে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, আপনারা বিচার বিভাগকে ধ্বংস করে এখন মায়াকান্না দেখাচ্ছেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, তখন আপনারা নীরব ছিলেন। পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে।
বিআরএসটি/এসএস

Related posts

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

News Desk

ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়লেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

News Desk

ঢাকাসহ আট জেলায় বিজিবির কড়া নজরদারি ‐ মোতায়েন ১০১ প্লাটুন

rahman himel

পিরোজপুরে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ কাজীর বিরুদ্ধে

rahman himel

বরিশালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

News Desk

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

brs@admin