32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বাউফল উপজেলা যুবলীগের সভাপতি ঢাকায় গ্রেফতার

আঠারো বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজকে (৫২) ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৯ আগস্ট) বিকেলে র‍্যাব-২ এর সহযোগিতায় ঢাকার খিলগাঁও আফতাব নগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
পুলিশ জানায়, চাঁদাবাজি, মারধর ও ভাঙচুরের মামলায় পটুয়াখালী আদালত শাহজাহানকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট বিগত সরকারের পতনের পর শাহজাহান সিরাজ আত্মগোপনে চলে যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। এখন তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

News Desk

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম

News Desk

আ.লীগের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

News Desk

গাজায় মার্কিন সমর্থিত গোষ্ঠীর ত্রাণ বিতরণে উপচে পড়া ভিড়-বিশৃঙ্খলা

brs@admin

বাগেরহাটে ইউপি কার্যালয় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

News Desk

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা

News Desk
Translate »