20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ডিএমপির সাবেক ৯ ওসিকে অবসর প্রদান

বিগত সরকারের সময় ডিএমপিতে ওসি হিসেবে দায়িত্ব পালন করা নয়জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি হওয়া ৯টি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

অবসরে পাঠানে কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- নৌ-পুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডির মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, ট্যুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন ৪ এর পুলিশ পরিদর্শক শিকদার মো. শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিআরএসটি/এসএস

Related posts

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

News Desk

স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় ছাত্রদলের গণস্বাক্ষর

News Desk

নুরকে বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে : হাসান আল মামুন

News Desk

রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগ

News Desk

নাইজেরিয়ার মসজিদে হামলায় ৫০ জন নিহত, ৬০ জনকে অপহরণ

News Desk

তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

News Desk
Translate »