26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
Uncategorized

বাড্ডায় সড়ক অবরোধ, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি

শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরা। আজ (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করেন।

এর আগে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা করে। পুলিশ তাদের গুলশান বাড্ডা লিংক রোড এলাকায় আটকে দিলেই সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জগপার নেতাকর্মীরা।

পুলিশের অনুরোধে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত করে দুপুর সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দিয়েছেন জাগপা নেতাকর্মীরা। এখন যান চলাচল স্বাভাবিক।
বিআরএসটি/এসএস

Related posts

বিএনপির জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

brs@admin

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

News Desk

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

brs@admin

রাঙ্গামাটিতে ইউপিডিএফের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

brs@admin

বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

brs@admin

শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ সামিয়া অথৈর

News Desk
Translate »