26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে বিআরটিএ’র গণশুনানি

মাহামুদ হোসাইন, পিরোজপুর : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সেবার মান উন্নয়নে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে গণশুনানির আয়োজন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে বিআরটিএ পিরোজপুর কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

বিআরটিএ পিরোজপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোবারক হোসেনের সভাপতিত্বে ও মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, সার্জেন্ট খাইরুল ইসলামসহ পরিবহণ মালিক, চালক প্রতিনিধি এবং সেবাগ্রহীতা সাধারণ জনগণ।

বক্তব্যে সহকারী পরিচালক মোবারক হোসেন বলেন, “আপনারা আপনাদের সমস্যা ও অভিজ্ঞতাগুলো আমাদের সামনে উপস্থাপন করুন। আমাদের দায়িত্ব হলো এসব সমস্যা সমাধান করে সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করে তোলা।”

তিনি আরও জানান, বিআরটিএ’র আওতায় রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও পরীক্ষা গ্রহণসহ মোটরযান-সম্পর্কিত সকল সেবা নিয়মিতভাবে পিরোজপুর অফিস থেকে প্রদান করা হচ্ছে।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিআরটিএ’র বিভিন্ন সেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। কর্মকর্তারা সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির আশ্বাস দেন।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় গেজেট প্রকাশ

brs@admin

হজযাত্রীদের ফেরত দেওয়া হলো ৮ কোটি ২০ লাখ টাকা

News Desk

নেতানিয়াহুর অনুমতিতে ফ্লোটিলার বহরে হামলা

News Desk

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে আরও ১৩জন গ্রেফতার

brs@admin

নতুন মামলায় পলকসহ গ্রেফতার ৪

News Desk

প্রধান উপদেষ্টা জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ

News Desk
Translate »