33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালনে বিএনপির কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামী দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ (৪ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা বলা হয়। এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সকল থানা/উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) সকল জেলা ও মহানগরে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানী ঢাকায় আগামী বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা

brs@admin

সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

News Desk

রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

News Desk

নতুন সাকিব-মাশরাফি তুলে আনতে নতুন উদ্যোগ বুলবুলের

News Desk

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

শিবিরের ক্যাম্পেইন ‘থিংক ব্যাক টু ৩৬ জুলাই’

brs@admin
Translate »