26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা সদরে যৌথ বাহিনী চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় জরিমানা করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকা।

রোববার (৩ আগস্ট) রাতে সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি জানান, এই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা সদরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথ বাহিনী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চেক পোস্ট বসায়। এ সময় ১৫০টি যানবাহনে তল্লাসি চালানো হয় এবং মোটরচাইকেল চালক ও প্রাইভেট গাড়ির মালিকদের বিরুদ্ধে ৮টি মামলা করা হয়।

জরিমানা আদায় করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া লাইসেন্স না থাকায় ১১টি মোটরসাইকেল জব্দ করে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ

News Desk

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

News Desk

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, আজহারীর প্রশ্ন

News Desk

ভারত-আফগানিস্তান ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা

News Desk

শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে মোদিকে অনুরোধ

brs@admin

সংঘাতে থমথমে সিরিয়া, নিহত বেড়ে ২০৩

News Desk
Translate »