33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদসারাদেশ

ইসরায়েলি ষড়যন্ত্র রুখতে ইসলামি দেশগুলোকে আরাগচির ঐক্যের ডাক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জায়নিস্ট শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র নিয়ে ইসলামি দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে আরাগচি বলেন, ‘ইসরায়েলি শাসকগোষ্ঠী এই অঞ্চলের নিরাপত্তা বিনষ্ট করতে চায়। এ ধরনের ষড়যন্ত্রের মুখে সকল আঞ্চলিক দেশকে সজাগ থাকতে হবে।’ খবর মেহের নিউজের।
তিনি আরও বলেন, ‘জায়নিস্ট সরকার যুদ্ধবাজি ও আইনের তোয়াক্কা না করার নেশায় আসক্ত।’
আলাপচারিতায় ইরান ও আমিরাতের শীর্ষ কূটনীতিকেরা আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিনের অবস্থা নিয়ে মতবিনিময় করেন।
তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক বিস্তারে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানোর ব্যাপারে একমত প্রকাশ করে।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে : সালাহউদ্দিন

News Desk

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

News Desk

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : ফারুক

News Desk

বিমান বিধ্বস্ত : রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

News Desk

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২

News Desk

ইউনূস সাহেব, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন: মির্জা ফখরুল

brs@admin
Translate »