BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, কেন্দ্রস্থল আফগানিস্তান

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। পাক মিডিয়া সামা টিভির প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুসারে, ভূপৃষ্ঠ থেকে ১০২ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

যদিও ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য মতে, দিবাগত রাত ২টার কিছু পর আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। এছাড়া লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, পাঞ্জাবের কাসুর, কেপির পেশোয়ার, সোয়াত এবং এর আশেপাশের এলাকা- নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু, বালাকোটেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এছাড়া গিলগিট-বালতিস্তানের ঘিজার এবং আরও অনেক জেলায়ও ভূ-কম্পনটি অনুভূত হয়। পাকিস্তানের বাইরে, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

কুকুরের কান্নায় রক্ষা পেল ৬৭ জনের প্রাণ!

brs@admin

১১তম গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা, বেতন বাড়বে কর্মকর্তাদেরও

News Desk

ডা. জুবাইদা রহমানের আপিলের রায় আজ

brs@admin

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

News Desk

৪ অক্টোবর বিসিবি নির্বাচন

News Desk

১৪ দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই : রাশেদ খাঁন

News Desk