শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধারা শাহবাগে অবস্থান করেন। পাশেই পুলিশ সদস্যদেরও অবস্থান করেন।

জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

এদিকে অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

brs@admin

সিনহা হত্যা মামলায় প্রদীপ কুমার ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

brs@admin

বাংলাদেশের পাট আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া : রাষ্ট্রদূত

brs@admin

আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি এনডিএম’র

brs@admin

ভারতে বাণিজ্য সফর বাতিল করলো যুক্তরাষ্ট্র

News Desk

রাশিয়ায় ৪৯ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত; বেঁচে নাই কেউ

News Desk
Translate »