26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এর আগে এই মামলায় খায়রুল হকের ১০ দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে প্রিজন ভ্যানে করে আদালতে তোলা হয়। এ সময় তাকে দেখতে সিএমএম কোর্টে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ন বিচারক। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেফতার ও জেলহাজতে পাঠানোর ঘটনা ঘটে।

উল্লেখ্য, খায়রুল হক ছিলেন দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করার অভিযোগ রয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

brs@admin

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে : জামায়াত আমির

News Desk

ডাকসু নির্বাচন স্থগিত

News Desk

জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

News Desk

ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

brs@admin

গাজায় ইসরাইলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

News Desk
Translate »