28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

দুর্যোগপূর্ণ আবহাওয়া : ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ ‎

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নাম্বার এবং নৌ বন্দরকে ১ নং সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বন্ধ রয়েছে দ্বীপজেলা ভোলার অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল।
‎বুধবার (৩০ জুলাই) সকাল থেকে এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিটিএ।
‎রুটগুলো হলো, ভোলা-লক্ষীপুর, দৌলতখান-আলেকজেন্ডার, মির্জাকালু-আলোকজেন্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চরজহিরউদ্দিন, হাকিমুদ্দিন-মনপুরা-জর জহির উদ্দিন।
‎ভোলা নৌ বন্দরের সহকারি পরিচালক (বিআইডব্লিটিএ) রিয়াদ হোসেন জানান, সমুদ্র এবং নৌ বন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় জেলার অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
‎এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন।
‎অপরদিকে নদীতে পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ফেরিতে যানবাহন উঠানামায় বিঘ্নের সৃস্টি হচ্ছে।গত ২৪ জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

সরকারকে আলোচনায় বসার আহবান জামায়াতের

News Desk

পন্তের প্রতি দুর্বলতার কথা স্বীকার করলেন হেইডেন কন্যা

News Desk

বাংলাদেশি টাকায় দেওয়া যাবে বিদেশে ভ্রমণ প্যাকেজের মূল্য

News Desk

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ

News Desk

গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

News Desk

চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : খামেনি

News Desk
Translate »