29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

এনসিপি থেকে অব্যাহতি নিলেন অ্যাড. আব্দুল বারেক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে অব্যাহতি নিয়েছেন কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল বারেক। তার নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দিয়েছে এনসিপি।

সোমবার (২৮ জুলাই) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, গত ২১ জুলাই পারিবারিক কারণে স্বীয় দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি চান অ্যাডভোকেট আব্দুল বারেক। এর পরিপ্রেক্ষিতে তাকে নিজ দায়িত্ব ও পদ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো।

এই অব্যাহতিপত্র আজ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে : পরিকল্পনা উপদেষ্টা

News Desk

হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ

News Desk

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি

brs@admin

ঢাকায় বিমান দুর্ঘটনার খবরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

News Desk

জাতিসংঘের ২০ কর্মীকে আটক রেখেছে হুতি বিদ্রোহীরা

News Desk

লন্ডনে যৌথ প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে: জামায়াত

brs@admin
Translate »