26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১

ঝিনাইদহ জেলার শৈলকূপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

সোমবার (২৮ জুলাই) মধ্যরাতে উপজেলার দেবীনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত রফিকুল দেবীনগর রামচন্দ্রপুর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।

মঙ্গলবার সকালে শৈলকূপা থানার ওসি মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী ও শৈলকূপা থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, ৫টি রাম দা, হাতুড়িসহ দেশিয় অস্ত্র। ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুলের বাড়ি থেকে এসব অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করে যৌথবাহিনী।

ওসি মাসুম খান বলেন, রাতেই শৈলকূপা থানা পুলিশের কাছে উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করা হয়েছে। রফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

দক্ষিণ স্পেনে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ২

News Desk

বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

brs@admin

থাই সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত

News Desk

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অপসারণ করল ট্রাম্প

News Desk

৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News Desk

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা

brs@admin
Translate »