25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

বাধ্যতামূলক অবসরে আরও চার ডিআইজি

বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদের আরও চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন ।

অবসরে পাঠানো ডিআইজিরা হচ্ছেন ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন ও পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।

সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে জানানো হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বিআরএসটি/এসএস

Related posts

চট্টগ্রাম ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

News Desk

বৈশাখে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল কাচকি মাছের ভর্তা

brs@admin

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

News Desk

ফের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

brs@admin

নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

News Desk
Translate »