29.3 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সভায় নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে।

সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে পুলিশকে এই ট্রেনিং দেওয়া হবে। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান।

প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনেরেখে প্রচুর মিস ইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমেশনকে আমরা প্রতিহত করতে পারব। এটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, অনেক বিষয় নিয়েই আলাপ আলোচনা হয়েছে। প্রথম ছিল যে কো-অর্ডিনেশন বাড়ানো। আর্মি, পুলিশ এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো-অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক

News Desk

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে : সালাহউদ্দিন

News Desk

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৫০ হাজার ডলার

brs@admin

আরিফিন শুভকে বিয়ে, যা বললেন মন্দিরা!

brs@admin

বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

News Desk

নাইজারে হামলায় ১০ সেনা নিহত, আহত ১৫

brs@admin
Translate »