শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

নির্বাচন প্রভাবিত করতে যেকোনো প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘দিনের আলোতেই সব কার্যক্রম হবে। রাতের আঁধারে আমরা কিছু করতে চাই না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘নির্বাচনকে প্রভাবিত করতে যেকোনো প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ রোধে আমরা সতর্ক আছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এই আধুনিক হুমকি অস্ত্রের চেয়েও ভয়াবহ। নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বিচার বিভাগ স্বাধীন না হলে টেকসই গণতন্ত্র সম্ভব নয় : প্রধান বিচারপতি

News Desk

বাংলাদেশি পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

News Desk

রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার : সালেহউদ্দিন আহমেদ

News Desk

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১

brs@admin

নুরের ওপর হামলা: জামায়াত সেক্রেটারির নিন্দা

News Desk

ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

News Desk
Translate »