27.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি শেখ সামাদকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তাকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, আটক শেখ সামাদ মৌলভীবাজারের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আকিব আলীর বড় ছেলে। মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তিনি। পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরকসহ সাতটি মামলার আসামি শেখ সামাদ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবু বলেন, মৌলভীবাজার একাধিক মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম ওঠে আসে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। মৌলভীবাজার থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার

News Desk

প্রবল বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃত্যু বেড়ে ৪৫

brs@admin

দক্ষিণ স্পেনে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ২

News Desk

ইসরায়েলি ষড়যন্ত্র রুখতে ইসলামি দেশগুলোকে আরাগচির ঐক্যের ডাক

News Desk

পিরোজপুরে ‘Know My Village’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk
Translate »