26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

রাতে ঢাকা এসে পৌঁছাবে সিঙ্গাপুরের চিকিৎসকদল : স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসার লক্ষ্যে আজ রাত ১০:৪০ মিনিটে সিঙ্গাপুরের উন্নত চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবে।

এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

তিনি গণমাধ্যমকে বলেন, বর্তমান অন্তবর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত সকল প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে যোগাযোগ করেছি। তাদের প্রথম চিকিৎসক দল আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে কতোজনের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।

তিনি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ ক্রমে যে কয়জনকে দরকার হয় সকলকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো জানান, কাল দুপুরের দুর্ঘটনার পর পরই প্রধান উপদেষ্টার দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তৎপর রয়েছেন।

তিনি বলেন, যে কোনো মূল্যে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের উপর মহলের নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সেই নির্দেশনা মতে সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

তিনি আরো বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোন ডাক্তার নার্স কিংবা সংশ্লিষ্ট কারো কোন ধরনের অবহেলা অথবা শৈথিল্য মেনে নেয়া হবে না।
বিআরএসটি/এসএস

Related posts

রাশিয়া-ভারত-চীন ত্রয়ী আবার সক্রিয় হচ্ছে?

brs@admin

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে এনসিপি

brs@admin

২২ ডিসেম্বর জকসু নির্বাচন

News Desk

টালবাহানা করে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় : দুদু

News Desk

সাফল্য আর টানে না, আমি মানুষ হিসেবে সার্থক হতে চাই: জয়া

News Desk

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »