বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ (মঙ্গলবার) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষা পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এছাড়াও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রুটিন অনুযায়ী আজ মঙ্গলবার (২২ জুলাই) রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে নিহতদের প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস

brs@admin

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত

brs@admin

রাস্তার বিলবোর্ডে অভিনেত্রীর আবেদনময়ী ছবি, এক সপ্তাহে ৪০টি দুর্ঘটনা!

brs@admin

উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে : ইশরাক হোসেন

brs@admin

যশোরে ইয়াবাসহ একজন আটক

News Desk
Translate »