BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে : ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন তিনি এ আহ্বান জানান।

ইশরাক বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বেশ কয়েকটি আপত্তিকর কথা বলেছেন। উপদেষ্টা আসিফ বলেছেন, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে।

উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার হাজার হাজার ভোটারকে চরম অপমান করা হয়েছে বলে উল্লেখ করেন ইশরাক। তিনি বলেন, দিনের পর দিন আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে ‘পশুর’ মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে।

ইশরাক বলেন, ‘আসিফ দাবি করেছে আমাকে মিস গাইড করা হয়েছে।’ এই বক্তব্যর মধ্য দিয়ে তিনি আমাকে হেয় করেছেন। ঢাকাবাসীর এই আন্দোলনকে এভাবে অপমান করায় তীব্র নিন্দা জানাচ্ছি। এই অবমাননা করার জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেছেন আন্দোলনের জন্য আমাকে অর্থ ও লজিস্টিক সাপোর্ট দিয়েছেন কুমিল্লার এক বিএনপি নেতা।’ উপদেষ্টার কাছে তার প্রমাণও রয়েছে নাকি। এই প্রমাণ তাকে জাতির সামনে তুলে ধরতে হবে, তা না পারলে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

বিআরএসটি/এসএস

Related posts

সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

brs@admin

মুশফিক‐লিটনের ব্যাটে শেষ দিনের আশা বাংলাদেশের

rahman himel

ট্রাইব্যুনালের প্রথম রায়ের এক বছর ‐ চলমান হাসিনার ছয় মামলা

rahman himel

কাল বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

News Desk

জনগণ বিএনপিকে মোনাফেক বলতে চায় : মামুনুল হক

brs@admin

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

News Desk