25.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

রাশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৩

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে সোমবার (২১ জুলাই) ভোরে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়েছে। এতে এখন ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর  জানিয়েছে।

কর্মকর্তারা জানান, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়, রাস্তা থেকে বাসটি খাদে ছিটকে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসটি উল্টে যাওয়ার ছবি প্রকাশ করেছে।

এতে আরও বলা হয়েছে, ‘ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে  দুর্ঘটনাটি ঘটেছে’। প্ল্যান্টটি কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ করে।

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, তারা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছেন।

রাশিয়ায় শিল্প দুর্ঘটনা সাধারণ ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য শোক দিবস ঘোষণা করেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

News Desk

আমরা দল নিয়ন্ত্রণ করেছি, দেশও নিয়ন্ত্রণ করতে পারবো: জামায়াত আমির

News Desk

রাজনৈতিক অনৈক্যে দেশ গড়ার সুযোগ নষ্ট হচ্ছে : মির্জা ফখরুল

News Desk

আগামীকাল হাসিনার মামলার রায়

News Desk

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

News Desk

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে অবস্থান স্পষ্ট করলো ভারত

brs@admin
Translate »