33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের সহায়তা দেওয়ার প্রস্তাব ভারতের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে ভারত আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় গুরুতর আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায়,সেই অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শোক বার্তা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। শোকবার্তায় তিনি লেখেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।’

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৮ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

করাচিতে ভবন ধস: নিহতের সংখ্যা বেড়ে ১৬, চলছে উদ্ধার তৎপরতা

brs@admin

শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

News Desk

গণপিটুনিতে কিলার বাবু নিহত

News Desk

হাসিনার আমলের সকল নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে : নাহিদ ইসলাম

brs@admin

আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি এনডিএম’র

brs@admin

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

News Desk
Translate »