31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদসারাদেশ

সারাদেশে আরও ১৬০২ জন গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৬০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার দিনগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। ৮৮২ জনকে গ্রেফতারি পরোয়ানায় ও বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। এছাড়া ৭২০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।

এছাড়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শাটারগান, একটি পাইপগান, পাঁচটি শটগানের কার্তুজ, দুটি ককটেল, একটি এলজি এবং কাঠের বাটযুক্ত ছোরা একটি উদ্ধার করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় পুলিশ সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করে।
বিআরএসটি/এসএস

Related posts

বনানীতে সড়ক অবরোধ করেছে সিএনজি-অটোরিকশা চালকরা

News Desk

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

brs@admin

ইতিহাসগড়া বাংলাদেশ ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’

News Desk

শাকিব খানের সঙ্গে জোভানের ছবি, কারণ জানালেন অভিনেতা

brs@admin

মায়ের মৃত্যুতে প্যারোলেও মুক্তি মেলেনি সাবেক এমপির

brs@admin

৩২টি চলচ্চিত্রের জন্য ৯ কোটি টাকা সরকারি অনুদান

brs@admin
Translate »