BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

যাত্রীবাহী বাসে আগুনে, চট্টগ্রামে আটক ২

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। রোববার (২০ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

এদিকে, এ ঘটনার একটি সিসি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যায়, থেমে থাকা বাসটিতে হঠাৎ পেট্রোল বোমার মতো কিছু একটা ছুঁড়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্ক সৃষ্টি হয়।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রওনা দিয়ে নিউমার্কেট মোড়ে যাত্রী নামানোর সময় এ ঘটনা ঘটে। তবে, যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।
বিআরএসটি/এসএস

Related posts

মহাসমাবেশে আসার পথে দুই গ্রাম পুলিশের মৃত্যু

rahman himel

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেপ্তার

News Desk

মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ ‐ আহত দুই শ্রমিক

rahman himel

দুই-তিন ফসলি জমিতে স্থাপনা নির্মাণ করা যাবে না : কৃষি উপদেষ্টা

News Desk

গোপন নয়, প্রকাশ্য ভোটে যেভাবে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

News Desk

টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির

News Desk