BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ

সুনামগঞ্জ জেলার সদর ও জামালগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ফুসকা, সিরামিকের কাপ, পিরিচ, জিলেট ব্লেড এবং বাসমতি চাল আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার সাচনা ও জামালগঞ্জ উপজেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা হতে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল এসব মালামাল জব্দ করে।

রোববার (২০ জুলাই) বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর লে. তালহা জোবায়ের-এর সাথে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ১০ জন সেনা সদস্য এবং বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাগ সাড়ে ১১ টায় সেনাবাহিনী ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। পরে মালিকবিহীন একটি স্টিল বডি নৌকাসহ ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, দুইলাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ছয়শ’ কেজি বাসমতি চাল আটক করে। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য এককোটি পাঁচলাখ পঞ্চান্ন হাজার ছয়শ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সচিবালয় ও যমুনার আশপাশে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ

brs@admin

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করলো সরকার

News Desk

আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

News Desk

জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

News Desk

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ারা গ্রেফতার

brs@admin
Translate »