19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিক্ষা

কুমিল্লা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (২০ জুলাই) বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই স্থগিত হওয়া তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায়। পরীক্ষাগুলো হলো- পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (২৫৩) ও যুক্তিবিদ্যা ১ম পত্র (১২১)।

বিজ্ঞপ্তিতে বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সময়মতো প্রস্তুতি নেয়ার অনুরোধ জানানো হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।


উল্লেখ্য, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ফলে ফেনী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং পরীক্ষার্থীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে ১০ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে কুমিল্লা শিক্ষা বোর্ড।
বিআরএসটি/এসএস

Related posts

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ

brs@admin

তথ্য উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

News Desk

ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

News Desk

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া

brs@admin

রোমে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

brs@admin
Translate »