25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করেন এবং তার শারীরিক অবস্থার খবর নেন। এ সময় তিনি ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে, ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ খবর নিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় তিনি ডা. শফিকুর রহমানকে সরাসরি ফোন করে খোঁজখবর নেন।

জামায়াত আমিরের একান্ত সহকারী নজরুল ইসলাম জানান, ডা. শফিক বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালে ডাক্তাররা তার বিস্তারিত চেক আপ করেছেন। তিনি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন বলে তাকে হাসপাতাল থেকে রিলিজ করে বাসায় সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিআরএসটি/এসএস

Related posts

অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান

News Desk

মোদির জাপান সফর কেন তাৎপর্যপূর্ণ

News Desk

মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

News Desk

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

News Desk

এবার জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

News Desk
Translate »