33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

রাজশাহীর বাগমারায় মাছ ধরার সময় বজ্রপাতে আমজাদ হোসেন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বাড়ির পাশের বিলে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর গ্রামের কছিমুদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবাকির সূত্রে জানা গেছে, দুপুরে আমজাদ মাছ ধরার জন্য দোয়ারী (খলসুন) নিয়ে বাড়ির পাশের বিলে যান। বিকেল তিনটার দিকে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সময় মাছ ধরার জন্য তিনি একাই বিলে অবস্থান করছিলেন। বিলে অন্য লোকজন না থাকায় তার মৃত্যুর বিষয়টি কেউ জানতে পারেনি।

বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় কয়েকজন লোক বিলে গেলে তার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে।

পরে তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আমজাদ হোসেন দুপুরের দিকে কোন এক সময়ে বজ্রপাতে মারা গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে ইটভাটাকে একলাখ টাকা জরিমানা

News Desk

কারা ফটকে বিয়ে, ধর্ষণ মামলার বাদীকে স্ত্রীর স্বীকৃতি দিলেন নোবেল

brs@admin

ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ

News Desk

পাকিস্তানের বিপক্ষে ভারতকে না খেলার আহ্বান হরভজনের

News Desk

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

News Desk

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

brs@admin
Translate »