26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

আজ জুলাই শহীদ দিবস, রাষ্ট্রীয় শোক পালন

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এর আগে মন্ত্রিসভায় এ দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

এ উপলক্ষ্যে বুধবার (১৬ জুলাই) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শহীদদের মাগফেরাতের জন্য বুধবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে : কৃষি উপদেষ্টা

News Desk

ভারত সফরে পূর্ণ শক্তির ব্রাজিল, দলে ভিনিসিয়ুস-রাফিনিয়া

News Desk

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ তিনজন আটক

News Desk

সরকারের কাছে তিন দাবি জানালেন নাহিদ ইসলাম

brs@admin

প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

News Desk

এনসিপির নারী এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

brs@admin
Translate »