রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই : ধর্ম উপদেষ্টা

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে পারলে শিক্ষাব্যবস্থা ও লেখাপড়ার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে। শিক্ষার পরিবেশ ও মান ঠিক রাখতে সেখানে দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে।

সোমবার (১৪ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রজত জয়ন্তী উৎসব, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে। এখনো সময় পেলে মন চায়, চিরচেনা শাহাজালাল হলে গিয়ে আড্ডা দিতে আর ঝুপড়িতে বসে চায়ের কাপে চুমুক দিতে। আমার সেই সতীর্থদের সঙ্গে সন্ধ্যাটা কাটাতে পেরে নিজেকে উজ্জীবিত লাগছে।

উপদেষ্টা আরও বলেন, ডক্টরেট ডিগ্রির থিসিসে বিশ্বের অন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ২৫শতাংশ পর্যন্ত অন্যের রেফারেন্স দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে হারটা অনেক বেশি, ফলে গবেষণাটা ঠিকমত হয়না।

চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান এবং প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহ মোহাম্মদ শফিক উল্লাহ।

অনুষ্ঠানে চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk

বাবা-মায়ের নামসহ চাঁদাবাজদের তালিকা ঝুলানো হবে: সারজিস

News Desk

মব জাস্টিস বরদাশত করছে না সরকার : উপদেষ্টা রিজওয়ানা

News Desk

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

brs@admin

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

News Desk
Translate »