BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) শ্যামিহাল তার টেলিগ্রাম চ্যানেলে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের দেশের জন্য আপনার অক্লান্ত পরিশ্রমের জন্য পুরো দলকে ধন্যবাদ!’

শ্যামিহাল আরও বলেছেন, ইউক্রেনের পার্লামেন্টে তিনি একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি তার আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, শমিহাল ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে মনে করা হচ্ছে। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিযুক্ত করা হবে।

গতকাল সোমবার জেলেনস্কি প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর সঙ্গে দেখা করেন এবং তাকে সরকারের নেতৃত্ব (প্রধানমন্ত্রী) দেওয়ার প্রস্তাব দেন।

জেলেনস্কি বলেন, এই পদক্ষেপ ইউক্রেনের নির্বাহী শাখার রূপান্তরের সূচনা করছে। এর লক্ষ্য কিয়েভের সক্ষমতা জোরদার করা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

গাজা যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম পর্যায়ে’ একমত ইসরাইল-হামাস

News Desk

ককপিটে বসেই ইঞ্জিনে গণ্ডগোল টের পান পাইলটরা

News Desk

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ লিটনের

News Desk

‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী – ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

brs@admin

আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই : আইএসপিআর

News Desk

জাপানের নির্বাচনে জয়লাভের আনন্দে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তাকাইচি

News Desk