28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

প্রধান বিচারপতির বাসভবনসহ কয়েকটি স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের প্রধান ফটকসহ কয়েকটি স্থানে আজ সোমবার (১৪ জুলাই) থেকে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে আরেক দফা গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রোববার (১৩ জুলাই) এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৪ জুলাই(সোমবার) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আবারো অনুরোধ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ৮ দল-সংগঠনের বৈঠক

brs@admin

গণশুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জনসমক্ষে চড়!

News Desk

পতেঙ্গায় প্রায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

News Desk

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

brs@admin

ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন

brs@admin

অদৃশ্য অফিস খরচের নামে পৌর মার্কেটের দুই কোটি টাকা লোপাট!

News Desk
Translate »