31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয় : হাইকোর্ট

আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ জুলাই আন্দোলনে শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে বলা হয়েছে, আন্দোলনে শহীদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এছাড়াও, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না কেন, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
বিআরএসটি/এসএস

Related posts

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি নেতা

News Desk

রেফারি জালিম, রেফারি অত্যাচারি : মোস্তফা জিকো

News Desk

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

News Desk

সিলেটে টিলা ধসে ৪ জনের মৃত্যু

brs@admin

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

News Desk

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

brs@admin
Translate »