রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নরসিংদী জেলার বেলাবতে মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলকাছ মিয়ার বাড়ি একই ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী আলকাছ ব্যাটারিচালিত একটি ভ্যানে করে বারৈচা বাজার থেকে মালামাল নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে পৌঁছালে পিছন থেকে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক তাদের ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না: আসিফ মাহমুদ

News Desk

দেশের নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

News Desk

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

News Desk

‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর’; বিধানসভায় মমতা

News Desk

ঢাবি এম.ফিল. প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

brs@admin
Translate »