33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

বাস-ভ্যান সংঘর্ষে একজন নিহত

মাগুরা জেলার সদর উপজেলার আলমখালী রামনগর পার্কিং এলাকায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ থেকে মাগুরার দিকে যাওয়ার পথে আলমখালী রামনগর পার্কিং এলাকায় পৌঁছালে মাগুরা দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।ঘটনাস্থলে নিহত হন ভ্যানচালক সাগর মোল্যা (২৫)। নিহত সাগর সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওল মোল্যার ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‎ ‎

News Desk

লেজার অস্ত্রে ভারতের সাফল্য, বাংলাদেশের জন্য যে বার্তা

News Desk

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

brs@admin

ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য ছিল বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ : সুপ্রিম কোর্ট

brs@admin

‘মানুষের হাড়’ দিয়ে তৈরি মাদকসহ শ্রীলঙ্কায় আটক ব্রিটিশ নারী

brs@admin

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

brs@admin
Translate »