28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন আখাউড়া বিওপি ও কসবা উপজেলার চন্ডিদ্বার বিওপির সদস্যরা এই অভিযান চালায়।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, জিরা, ট্যাবলেট ও বিভিন্ন প্রকার ওষুধ। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৬ লাখ টাকা।

কর্নেল মো. জিয়াউর রহমান আরও জানান, এসব মালামাল আখাউড়া কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে ‘এআই’ : সিইসি

News Desk

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা : তাহের

News Desk

গ্রেপ্তারের আগে কারণ জানানো বাধ্যতামূলক, পুলিশকে দিতে হবে পরিচয়

News Desk

খালে ডুবে ৩ শিশুর মৃত্যু

News Desk

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন দাস

News Desk

হাসিনাকে চুপ রাখা সম্ভব নয় বলে জানান মোদি: ইউনূস

brs@admin
Translate »